১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    বরেণ্য অভিনেতা সতীশ শাহ প্রয়াত

    বলিউডের বরেণ্য অভিনেতা সতীশ শাহ আর নেই। শনিবার (২৫ অক্টোবর) বেলা আড়াইটায় মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।
    সতীশ শাহ কিডনি সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন এবং সম্প্রতি কিডনি প্রতিস্থাপন করানো হয়েছিল। তাঁর মৃত্যুর সংবাদে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমেছে। অনুপম খের, সানি দেওল, ফারাহ খানসহ এক ঝাঁক তারকা সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন।

    ১৯৫১ সালের ২৫ জুন মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন সতীশ শাহ। চার দশকেরও বেশি সময় ধরে তিনি টেলিভিশন ও বড়পর্দায় সমানতালে অভিনয় করেছেন। তাঁর খ্যাতিমান কাজের মধ্যে রয়েছে টেলিভিশন ধারাবাহিক ‘সারাভাই ভার্সেস সারাভাই’ এবং সিনেমা ‘জানে ভি দো ইয়ারো’, ‘ম্যায় হু না’, ‘কাল হো না হো’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘ওম শান্তি ওম’ প্রভৃতি।

    সতীশ শাহর শেষকৃত্য রবিবার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত হবে।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর