১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    ১৫০ কোটির বিজ্ঞাপনচিত্রে রণবীর-শ্রীলীলার চমক, পরিচালনায় অ্যাটলি

    ব্লকবাস্টার সিনেমার নির্মাতা অ্যাটলি এবার নামছেন বিজ্ঞাপনের দুনিয়ায়, তাও এক ব্যতিক্রমী আয়োজন নিয়ে। বলিউড তারকা রণবীর সিং, ববি দেওল ও দক্ষিণী সিনেমার উদীয়মান অভিনেত্রী শ্রীলীলাকে নিয়ে নির্মাণ করছেন চিং’স দেশি চাইনিজ ব্র্যান্ডের একটি উচ্চ বাজেটের বিজ্ঞাপনচিত্র। এর ব্যয় ধরা হয়েছে প্রায় ১৫০ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০৮ কোটি টাকা।
    ভারতীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে জানা গেছে, এই বিজ্ঞাপনচিত্র হতে যাচ্ছে ভারতের ইতিহাসে অন্যতম ব্যয়বহুল।

    এটি শুধু প্রচারচিত্র নয়, বরং একটি পূর্ণাঙ্গ সিনেম্যাটিক অভিজ্ঞতা। বিজ্ঞাপনটির জন্য তৈরি করা হয়েছে বিশাল সেট, ব্যবহার করা হচ্ছে উন্নতমানের ভিএফএক্স এবং চলছে একাধিক লোকেশনে শুটিং। অ্যাকশন, ভিজ্যুয়াল ও ড্রামায় ভরপুর এই প্রজেক্টে অ্যাটলির নিজস্ব নির্মাণশৈলীর ছাপ থাকছে স্পষ্টভাবে।
    এই বিজ্ঞাপনচিত্রে রণবীর সিং আবারও ফিরছেন তার আলোচিত চরিত্র ‘ক্যাপ্টেন চিং’ হিসেবে। তার সঙ্গে থাকছেন শ্রীলীলা, যিনি এই বিজ্ঞাপনচিত্র দিয়েই বলিউডে পা রাখছেন।
    সূত্র মতে, অ্যাটলির এই বিজ্ঞাপনচিত্রের ব্যয় ইতোমধ্যে ‘ছাবা’ (১৩০ কোটি) ও ‘রেইড টু’ (১২০ কোটি)-এর মতো সাম্প্রতিক সিনেমার বাজেট ছাড়িয়ে গেছে।

    অন্যদিকে, অ্যাটলি ঘোষণা দিয়েছেন তার পরবর্তী সিনেমায় তিনি কাজ করতে যাচ্ছেন ‘পুষ্পা’খ্যাত অভিনেতা অল্লু অর্জুনের সঙ্গে। আপাতত সিনেমাটির নাম রাখা হয়েছে ‘এএ২২×এ৬’, যার সম্ভাব্য বাজেট প্রায় ৮০০ কোটি রুপি—বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪০০ কোটি টাকা।

    ২০১৩ সালে ‘রাজা রানি’ দিয়ে পরিচালনায় অভিষেক হওয়া অ্যাটলি এর পর একাধিক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। তার আলোচিত সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘থেরি’, ‘মের্শাল’, ‘বিগিল’, ও সর্বশেষ শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর