৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

    সর্বশেষ খবর

    ময়মনসিংহে বাসে দুর্বৃত্তের আগুন, চালকের মৃত্যু

    ময়মনসিংহের ফুলবাড়িয়ায় দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে বাসচালক জুলহাস মিয়া (৪৫) পুড়ে মারা গেছেন।

    মঙ্গলবার (১১ নভেম্বর) ভোররাত সোয়া ৩টার দিকে পৌরসভার ভালুকজান বাজার এলাকার একটি পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে। নিহত জুলহাস মিয়া ওই এলাকার বাসিন্দা।

    ফুলবাড়িয়া ফায়ার স্টেশনের অতিরিক্ত ইন্সপেক্টর ইয়াসিন ইকবাল জানান,

    “রাত সোয়া ৩টার দিকে খবর পাই, ভালুকজান বাজারের পেট্রোল পাম্পের সামনে একটি বাসে আগুন লেগেছে। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। পরে বাসের ভেতরে সিটে একজনের পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করি এবং তা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।”

    তিনি আরও জানান, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনো স্পষ্ট নয়; বিষয়টি পুলিশ তদন্ত করছে।

    পুলিশের বক্তব্য

    ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুকনুজ্জামান বলেন, “দুর্বৃত্তরা বাসে আগুন দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার পর বাসের ভেতর থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়মরদেহটি এমনভাবে পুড়েছে যে চেহারা চেনা যাচ্ছে না, তবে ধারণা করা হচ্ছে মৃত ব্যক্তি বাসের চালক জুলহাস মিয়া।”

    ওসি আরও বলেন, এ ঘটনায় তদন্ত চলছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর