১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    নয় বছর পর ঢাকায় আসছেন অরিজিৎ সিং

    দীর্ঘ নয় বছর পর ঢাকার মঞ্চে উঠতে যাচ্ছেন ভারতীয় সংগীত তারকা অরিজিৎ সিং। প্রেম, বেদনা আর জীবনের গল্পে ভরা তার গানে আবারো মাতবে বাংলাদেশের শ্রোতারা।

    কনসার্টটির আয়োজন করছে ট্রিপল টাইম কমিউনিকেশন ও টিকিট টুমোরো। ইতোমধ্যে আয়োজক সংস্থাগুলোর সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মে অরিজিৎ সিংয়ের বাংলাদেশে আসা নিয়ে প্রচারণা শুরু হয়েছে।
    তবে কবে, কোথায় এবং কীভাবে এই কনসার্ট অনুষ্ঠিত হবে—তা এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। আয়োজকরা জানিয়েছেন, শিগগিরই অনুষ্ঠান সংক্রান্ত সব তথ্য ঘোষণা করা হবে।

    উল্লেখ্য, সর্বশেষ ২০১৬ সালে অরিজিৎ সিং ঢাকায় এসেছিলেন। সে সময় তিনি ‘অরিজিৎ সিং সিম্ফনি অর্কেস্ট্রা’ শিরোনামের কনসার্টে পারফর্ম করেছিলেন ঢাকার আর্মি স্টেডিয়ামে।
    বাংলাদেশের শ্রোতারা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন আবারো প্রিয় শিল্পীর কণ্ঠে ‘তুম হি হো’, ‘চান্না মেরেয়া’, ‘গেরুয়া’-র মতো জনপ্রিয় গানগুলো সরাসরি শোনার জন্য।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর