১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই জিলহজ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    হলিউডে সৃজিত মুখার্জির নতুন মিশন

    ভারতীয় বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি এবার পা রাখছেন হলিউডে। তাঁর নতুন ইংরেজি ভাষার সিনেমার নাম ‘Elementary My Dear Holmes’ — যেখানে মুখ্য চরিত্রে থাকছেন শার্লক হোমসের স্রষ্টা, কিংবদন্তি লেখক আর্থার কোনান ডয়েল।

    সোমবার (২৭ অক্টোবর) লন্ডন সিটির দ্য গিল্ড হলে এক অনুষ্ঠানে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এটি যৌথভাবে প্রযোজনা করছে সৃজিতের প্রযোজনা সংস্থা ম্যাচকাট প্রোডাকশনস এবং শাহনা আলমের ইনভিজিবল থ্রেড।

    লন্ডন থেকে ভারতীয় গণমাধ্যমকে সৃজিত বলেন,

    “শার্লক হোমসের কাছে যিনি আমাদের পৌঁছে দিয়েছেন, সেই আর্থার কোনান ডয়েলকে নিয়েই এই গল্প বলতে চেয়েছি। তিনি নিজের সৃষ্ট রহস্যের জগতে এবার নিজেই প্রবেশ করবেন। গল্প শুরু হবে মিসেস গিলক্রিস্ট নামের এক নারীর হত্যাকাণ্ড দিয়ে—যার মিথ্যা অভিযোগে গ্রেপ্তার হবেন অস্কার স্লেটার।”

    সহপ্রযোজক শাহনা আলম জানান, “আর্থার কোনান ডয়েল এমন এক কিংবদন্তি, যাকে নতুনভাবে আবিষ্কার করা হবে এই সিনেমায়। সৃজিতের গল্প শোনার পরই বুঝেছিলাম, এটি শুধু একটি চলচ্চিত্র নয়—দুই দেশের সংস্কৃতিকে কাছে আনার সেতুবন্ধন।”

    যদিও সিনেমাটির ঘোষণা হয়েছে, তবে এখনও প্রকাশ করা হয়নি—কে অভিনয় করবেন কোনান ডয়েলের ভূমিকায় কিংবা শুটিং কবে থেকে শুরু হবে। নির্মাতা পক্ষ জানিয়েছে, খুব শিগগিরই কাস্ট ও চিত্রগ্রহণের সূচি ঘোষণা করা হবে।

    ‘চতুষ্কোণ’, ‘অটোগ্রাফ’, ‘জাতিস্মর’, ‘এক যে ছেলেটি’–র মতো সফল বাংলা সিনেমার পর সৃজিত মুখার্জি বলিউডে ‘সাবাশ মিঠু’-এর মাধ্যমে আত্মপ্রকাশ করেন। এবার সরাসরি হলিউডে কাজ করতে যাচ্ছেন তিনি, যা ভারতীয় চলচ্চিত্র জগতের জন্য এক নতুন দিগন্ত খুলে দিচ্ছে।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর