সর্বশেষ খবর

    ছবিতে খারাপ কমেন্টস করেন তাদের শুভ কামনা জানালেন নায়িকা পূর্ণিমা

    জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমার বিয়ের খবর প্রকাশিত হবার পর  তার স্বামীর বয়স নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে  ওঠে। পূর্ণিমা অনেকটা বাধ্য হয়েই তার জবাব দিলেন ।

    পূর্ণিমা গণমাধ্যমে জানান, বিয়ের আগে থেকেই তিনি এ ধারণা করেছিলেন এবং  এর  জন্য প্রস্তুতিও নিয়ে রেখেছেন সমালোচনা সহ্য করার। পূর্ণিমা বলেন, ‘যারা এসব লেখেন,  লিখতে না পারলে তারা ভালো থাকবেন না। তারা আমাকে দুই-তিনটা গালি দিতে না পারলে উল্টা পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়াঝাটি করবেন।  আমি খুশি ’আমাকে নিয়ে এভাবে গালাগালি করে যদি তাদের শান্তি লাগে।

    সোশ্যাল মিডিয়ায় পূর্ণিমার ছবিতে গালমন্দ করে যারা কমেন্টস করেন তাদের শুভ কামনা জানিয়ে এই নায়িকা বলেন, ‘আমার ছবি পোস্ট করে দু-চারটা গালি দিক, কোনো সমস্যা নেই তাতে আমার । তবু তারা শান্তিতে থাক, সুখে থাক, সুস্থ থাক।’

    পূর্ণিমার স্বামীর নাম আশফাকুর রহমান রবিন এবং  তিনি দেশের বহুজাতিক একটি কোম্পানির কর্মকর্তা। লেখাপড়া করেছেন সিডনির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। ২৭ মে পূর্ণিমা ও রবিনের দুই পরিবারের সম্মতিতে বিয়ের আনুষ্ঠানিকতা হয়। কাজের সূত্র থেকেই তাদের পরিচয় এবং তিন বছরের পরিচয় থেকে বন্ধুত্ব, বিয়ে ।

    মাহফুজা ১-৮

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর