টাঙ্গাইল প্রতিনিধি | দৈনিক আলোচিত খবর
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় নিখোঁজের চারদিন পর যুবদল কর্মী মিন্টু খানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বুধবার (৩ জুন) গভীর রাতে উপজেলার কাউনটার বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মিন্টু খান উপজেলার আমুয়াবাইদ গ্রামের বাসিন্দা এবং মজিদ মাস্টারের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, গত রবিবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই নিখোঁজ ছিলেন মিন্টু। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
মোকছেদুর রহমান জানান, নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন পাঁচজনকে আটক করা হয়েছিল। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কাউনটার বিল থেকে মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে মরদেহের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তদন্ত চলছে



