২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    বিদ্যুতের দামে বড় ধাক্কা: পাইকারি ও খুচরা পর্যায়ে মূল্য বৃদ্ধি

    নিজস্ব প্রতিবেদক | দৈনিক আলোচিত খবর

    দেশে আবারও বাড়ানো হয়েছে বিদ্যুতের দাম। পাইকারি ও গ্রাহক (খুচরা) পর্যায়ে নতুন মূল্যহার ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

    নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ১৯.৮৫ শতাংশ এবং গ্রাহক পর্যায়ে গড়ে ১৬.৬৮ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। ফলে পাইকারি বিদ্যুতের ইউনিট মূল্য ৭ টাকা থেকে বেড়ে ৮ টাকা ৩৯ পয়সা এবং খুচরা পর্যায়ে ৯ টাকা ১১ পয়সা থেকে বেড়ে ১০ টাকা ৬৩ পয়সা হয়েছে।

    বুধবার (৩ জুন) রাজধানীর ইন্সটিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) ভবন-এ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। নতুন মূল্যহার গত ১ জুন থেকে কার্যকর হয়েছে বলে জানিয়েছে বিইআরসি।

    এর আগে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব নিয়ে গত ২০ ও ২১ মে গণশুনানি অনুষ্ঠিত হয়। বিভিন্ন বিতরণ কোম্পানির আবেদনের পরিপ্রেক্ষিতে এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর