৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    নারগিস ফাখরি আনিকার গানের মডেল হলেন

    বলিউড অভিনেত্রী নারগিস ফাখরি সংগীতশিল্পী তাসনিম আনিকার ‘পালাবি কোথায়’ গানের মডেল হয়ে হাজির হচ্ছেন । তাপস ও অ্যাপিরাস গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন।  বলিউড নির্মাতা আদিল শেখ গানটি নির্মাণ করেছেন ।

    ভারতের মুম্বাইয়ে গানটির চিত্রধারণ হয়। মঙ্গলবার ২৬ জুলাই গানটির টিজার প্রকাশিত হয়।

    আনিকা বলেন, ‘এ গানটি আমার সংগীত ক্যারিয়ারের সবচেয়ে বড় প্রযোজনা। নিজের চোখের সামনে আজ স্বপ্নটাকে সত্য হতে দেখছি। তাপস ভাই এবং ভাবির কাছে আমি কৃতজ্ঞ, কারণ তারা আমার ভেতর থেকে আমাকে খুঁজে বের করে এনেছেন।’ আনিকা বলেন  ‘গানটা সবার ভালো লাগবে, এমনটাই প্রত্যাশা করছি ।

    আনিকা ও নারগিস ফাখরির নতুন ধরনের রসায়ন শ্রোতাদের মাঝে আলোড়ন তুলবে বলে  প্রত্যাশা প্রযোজনা প্রতিষ্ঠানের ।

    মাহফুজা ২৬-৭

     

     

     

     

     

     

     

     

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর