৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    ৬ বছর পর ঢাকায় আসছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি কুন্দ্রা

    ঢাকায় আসছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি কুন্দ্রা। ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলের বলরুমে মিরর ও ম্যাক্স শপারস আয়োজিত এবং বায়োজিন কসমেসিউটিক্যাল নিবেদিত তিন দিনের  অনুষ্ঠান এ অংশ নিতে আসবেন তিনি।

    আয়োজনের প্রথম দুই দিন ২৮ ও ২৯ জুলাই থাকছে ‘ঢাকা ফ্যাশন অ্যান্ড ফেব্রিক এক্সপো ২০২২’। বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২২’ ৩০ জুলাই অনুষ্ঠিত হবে ।

    অভিনেত্রী শিল্পা শেঠি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। অনুষ্ঠানে অংশ নিতে তার ৩০ জুলাই দুপুরে ঢাকায় এসে পৌঁছানোর কথা । পরদিনই তিনি ভারতের উদ্দেশে ঢাকা ছাড়বেন।

    এক ভিডিও বার্তায় ঢাকায় আসার বিষয়টি নিশ্চিত করেন নিজেই  এই অভিনেত্রী ।উদ্গ্রীব হয়ে আছি এই সফরের জন্য। কারণ এখানে  অসাধারণ সব ভক্তরা আছেন । ‘ঢাকায় এবার প্রধান অতিথি হয়ে আসছি।  আশা করছি, সবার সঙ্গে দেখা হবে বলে জানান তিনি।

    শিল্পা শেঠি ২০১৬ সালেও ঢাকায় এসেছিলেন।  সে সময় ‘প্যাশন ফর ফ্যাশন’ নামের ফ্যাশন শোতে অংশ নেন তিনি। শিল্পা ৬ বছর পর আবার  বাংলাদেশে আসতে পেরে আনন্দিত।

    মিররের প্রধান শাহজাহান ভূঁইয়া রাজু জানান শিল্পার পাশাপাশি বাংলাদেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রীরা এই আয়োজনে উপস্থিত থাকবেন। তাদের মধ্যে রয়েছেন তাহসান খান, মেহজাবীন চৌধুরী, বিদ্যা সিনহা মিম, অপু বিশ্বাস, দীঘি রযেছেন।

    এই আয়োজনে দেশের বিভিন্ন শিল্প খাত থেকে নমিনেশনের মাধ্যমে ‘বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২২’ দেয়া হবে । থাকবে ফ্যাশন শো, গান, ড্যান্সসহ নানা আয়োজন অনুষ্ঠানে।

    মাহফুজা ২৯

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর