৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    পিকে-শাকিরার বিচ্ছেদ হয়েই গেলো

    কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচনাই ঠিক হলো।  ভেঙে গেলো  পপ তারকা শাকিরা ও ফুটবলার পিবের।  আজ শনিবার এক যৌথ বিবৃতিতে এই সম্পর্কচ্ছেদের বিষয়টি জানান তারা। তবে তারা যৌথ বিবৃতিতে  লিখেছেন, ‘আমরা আলাদা হয়ে যাচ্ছি, দুঃখের সঙ্গে এটা নিশ্চিত করছি। আমাদের সন্তানদের মঙ্গলের জন্য, যারা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার, আমরা (আমাদের) গোপনীয়তার প্রতি সম্মান জানাতে অনুরোধ করছি।’

    ২০১০ বিশ্বকাপে জেরার্ড পিকের সঙ্গে শাকিরার পরিচয় হয় । দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ওই বিশ্বকাপে ওয়াকা ওয়াকা গান গেয়ে বিখ্যাত হয়ে গিয়েছিলেন কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা। ওই একই বছর বিশ্বকাপ চ্যাম্পিয়ন হন স্পেন।

    মূলত ২০১১ সাল থেকে  দশ বছরের বড় শাকিরার সঙ্গে প্রেমে জড়ান পিকে।মিলান এবং শাশা নামে তাদের দু’টি সন্তান রয়েছে। তবে এখনও বিয়ে করেননি তারা।

    কিন্তু কোনো কিছুই যেখানে বাধা হয়নি, সেই সম্পর্কটা কেন এত বছর পর ভেঙে গেলো? বার্সেলোনার এক সংবাদমাধ্যমের দাবি, পিকের সঙ্গে অন্য নারীর সম্পর্কের প্রমাণ পেয়েছেন শাকিরা। সেখান থেকেই ঝামেলার সূত্রপাত। পেরিওডিকোর দুই সাংবাদিক লোরেঞ্জা ভাজকুয়েজ এবং লওরা ফা খুঁজে বের করেছেন, মাত্র ২০ বছর বয়সী এক স্বর্ণকেশী তরুণির প্রেমে মজেছেন পিকে। সেই তরুণি এখনও পড়ালেখা করছেন এবং বার্সেলোনায় একটি ইভেন্টের উপস্থাপনাও করছেন। তবে সেই স্বর্ণকেশী তরুণির পরিচয় প্রকাশ করেনি তারা।

    রিপোর্টে বলা হয়েছে, পিকেকে সেই তরুণির সঙ্গে বেশ কয়েকবার দেখা গেছে। যার ছবিসহ প্রমাণ এখন শাকিরার হাতে। এত কিছুর পরও সম্পর্ক টিকে কী করে!তাই তারা বিচ্ছেদের সিন্ধান্ত নেন যৌথ ভাবে।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর