১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই জিলহজ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    দিন: দ্যা ডে’ – অনন্ত ও বর্ষার ঈদের চমক

    বিগ বাজেটের সিনেমা  ‘দিন: দ্যা ডে’ সেন্সর ছাড়পত্র পেয়েছে। ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক অনন্ত জলিল বলেন, আনকাট সনদ পাওযায় কোরবানির ঈদেই ছবিটি মুক্তি দেবো। সেন্সর বোর্ডের সদস্যরা সিনেমাটির প্রশংসা করেন বলেও জানান তিনি। ইতিমধ্যে  শেষ হয়েছে এ সিনেমার নির্মাণ কাজ । এই নায়ক জানান, সিনেমার বাজেট ১০০ কোটি টাকা এবং সিনেমাটি পরিচালনা করছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। বাংলাদেশ-ইরানের যৌথ প্রযোজনায় সিনেমাটিতে অনন্ত জলিলের সঙ্গে অভিনয় করেছেন তার স্ত্রী বর্ষা । এ ছাড়াও আছেন বাংলাদেশ ও ইরানের অনেক অভিনয়শিল্পী। ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে সিনেমাটির ট্রেইলার ও মোশন পোস্টার।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর