২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে রমজান, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    প্রভা যখন পান বিক্রেতা!

    ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা নিয়মিত নাটকে অভিনয় করছেন। আসছে ঈদে কয়েকটি নাটকে তাকে দেখা যাবে। এর মধ্যে অন্যতম ‘লাইলি মজনুর পানের দোকান’। এই নাটকে প্রভা পান বিক্রেতার চরিত্রে অভিনয় করেছেন।

    লাল শাড়ি পরে পান বিক্রি করছেন প্রভা। তাও আবার সাধারণ পান নয়, আগুন পান। তার চরিত্রের নাম লাইলী।

    নাটকটি রচনা করেছেন সেজান নূর। পরিচালনায় তাইফুর জাহান আশিক। প্রভার বিপরীতে মজনু রূপে থাকছেন দাপুটে অভিনেতা মোশাররফ করিম। এ ছাড়াও আছেন মুকুল সিরাজ, ইকবাল, আনিসুল হক বরুণ, সূচনা শিকদার, আনোয়ার প্রমুখ।

    বুধবার (২০ এপ্রিল) নির্মাতা নাটকের টিজার প্রকাশ করেছেন। সেখানে দেখা গেল, প্রভা ও মোশাররফ দু’জনেই পানের দোকানদার। পান বিক্রি নিয়ে তাদের মধ্যে চলে প্রতিযোগিতা। এর মাঝেই নানা হাস্যরসাত্মক ঘটনার অবতারণা হয়।

    ‘লাইলি মজনুর পানের দোকান’ প্রযোজনা করেছেন মো. হাবিবুর রহমান। ঈদ উপলক্ষে হিয়া এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে নাটকটি প্রচার হবে বলে জানা গেছে।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর