২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    সোনাক্ষী সালমান খানের বিয়ে, ছবি ভাইরাল!

    বলিউড ফিল্ম ইন্ড্রাস্টির অন্যতম জনপ্রিয় এবং প্রভাবশালী সুপারস্টারের নাম সালমান খান। সে যেই সিনেমাগুলোতে অভিনয় করে সেই সিনেমাগুলোই বক্স অফিসের সমস্ত রেকর্ড ভেঙে দেয়।  সিনেমা ছাড়াও বিয়ে নিয়ে প্রায়ই তিনি থাকেন শিরোনামে। তাকে হিন্দি সিনেমার সবচেয়ে কাঙ্খিত ব্যাচেলর বলা হয়।

    প্রায়ই তার বিয়ে নিয়ে নানারকম মুখরোচক সংবাদ প্রকাশ হয়। সম্প্রতি নেটপাড়ায় একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে সুপারস্টার এবং বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা বিয়ে করছেন!

    ছবিটিতে বরের পোশাকে আছেন সুপারস্টার সালমান। সোনাক্ষী সিনহা সেজেছেন নববধুর সাজে। তার সিঁথিতে শোভা পাচ্ছে টকটকে লাল সিদুর। সোনাক্ষীর আঙ্গুলে আংটি পরাচ্ছেন ভাইজান। ভাইরাল এই ছবির জন্য দাবি করা হচ্ছে দাবাং তারকারা গোপনে বিয়ে করেছেন।

    কিন্তু পুরো বিষয়টি গুজব। নিশ্চিত হওয়া গেছে, ভাইরাল ছবিটি নকল। আসলে তাদের বন্ধুত্বের সুযোগ কাজে লাগিয়ে ফটোশপ ব্যবহার করে ছবিটি তৈরি করে নেট দুনিয়ায় ছড়িয়ে দেয়া হয়েছে। এই ছবি বা বিয়ের খবর নিয়ে মুখ খুলেননি সালমান ও সোনাক্ষি।

    প্রসঙ্গত, সালমান ও সোনাক্ষীর মধ্যে দারুণ বন্ধুত্বের বন্ধন রয়েছে। অভিনেত্রী ২০১০ সালে সালমানের সঙ্গে জুটি বেধে ‘দাবাং’ সিনেমা দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর