২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    জ্যাকলিনকে অবশেষে বিদেশ ভ্রমণের অনুমতি দিয়েছেন আদালত

    জ্যাকলিনকে অবশেষে বিদেশ ভ্রমণের অনুমতি দিয়েছেন আদালত। সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি রুপি মানি লন্ডারিং মামলার চার্জশিটে জ্যাকলিনের নাম রয়েছে। কিছুদিন আগে এ মামলায় জামিন পেয়েছেন তিনি। কিন্তু বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা ছিল তার। খবরটি জানায় বলিউড হাঙ্গামার।

    বলিউড হাঙ্গামা এক প্রতিবেদনে জানায়, শুক্রবার দিল্লির পাতিয়ালা হাই কোর্টে  মানি লন্ডারিং মামলার শুনানি অনুষ্ঠিত হয়। এসময় আইনজীবী জ্যাকলিনের দুবাই ভ্রমণের অনুমতি চান। একটি ব্র্যান্ডের অনুষ্ঠানে যোগ দিতে জ্যাকলিনের দুবাই যাওয়া প্রয়োজন। এ অনুষ্ঠানে যোগ না দিলে তার বিরুদ্ধে মামলা করবে প্রতিষ্ঠানটি। তারপর জ্যাকলিনকে দুবাই ভ্রমণের অনুমতি দেন আদালত।

    তবে কিছু শর্ত সাপেক্ষে অনুমতি পেয়েছেন জ্যাকলিন। এর মধ্যে প্রধান হলো— দুবাই ভ্রমণের জন্য জ্যাকলিনকে ১ কোটি রুপি জামানত দিতে হবে।

    আদালত জ্যাকুলিনের আবেদন মঞ্জুর করে কয়েকটি শর্ত দেন। এ বিষয়ে অতিরিক্ত দায়রা জজ প্রবীণ সিং বলেন, ‘তথ্য ও পরিস্থিতি বিবেচনায় এই আবেদন মঞ্জুর করা হলো। আবেদনকারীকে ৩১ মে থেকে ৬ জুন পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করার অনুমতি দেওয়া হলো। এ সময়ে তার বিরুদ্ধে জারি করা এলওসি স্থগিত থাকবে।

    শর্ত আরোপের বিষয়ে আদালত বলেছে, ‘আবেদনকারীকে অঙ্গীকারনামাসহ ৫০ লাখ রুপির এফডিআর জমা দিতে হবে। যদি আবেদনকারী দেশে না ফেরেন, তাহলে এই অর্থ ফেরত দেওয়া হবে না। তা ছাড়া আবেদনকারীকে ভ্রমণের সমস্ত কাগজপত্র ও ফোন নম্বর জমা দিতে হবে। দেশে ফেরার পর তদন্তকারী সংস্থাকে বিষয়টি জানাতে হবে।’

    সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি রুপি মানি লন্ডারিং মামলার ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখা একাধিকবার তলব করে জ্যাকলিনকে। জানা যায়, সুকেশের সঙ্গে প্রেমের সম্পর্ক থাকায় বেশ কিছু অবৈধ সম্পত্তি উপহার হিসেবে পেয়েছিলেন জ্যাকলিন; এতেই ফেঁসে যান তিনি।

    মাহফুজা ২৮-১

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর