১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    দুই দিনে পাঠানের আয় ৩০০ কোটির বেশি

    ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে শাহরুখ খানের সিনেমা ‘পাঠান’। সিনেমাটি বিশ্বের ৮ হাজার পর্দায় প্রদর্শিত হচ্ছে । মুক্তির প্রথম দিনেই সিনেমাটি শত কোটির ক্লাবে পা রাখে আর দ্বিতীয় দিনে তা দুই শ কোটির ক্লাব ছাড়িয়েছে।

    বক্স অফিস বিশ্লেষক রমেশ বালা এক টুইটে জানান, মুক্তির প্রথম দিনে সারা বিশ্বে পাঠান সিনেমা আয় করেছে ১০০ কোটি রুপি। আর দ্বিতীয় দিনে এটি আয় করেছে ১৩৫ কোটি রুপি। যার মোট আয় দাঁড়িয়েছে ২৩৫ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় যার মোট আয় ৩০৫ কোটি ৭৪ লাখ ৮৯ হাজার টাকার বেশি।

    ‘পাঠান’ সিনেমা ২৬০ কোটি রুপি ব্যয়ে নির্মিত হয়েছে । ভারতের সাড়ে ৫ হাজার পর্দা ও বিদেশের আড়াই হাজার পর্দায় দেখানো হচ্ছে ‘পাঠান’। সিনেমাটি প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া।

    ‘পাঠান’ সিনেমায় শাহরুখের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন— ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম, একতা কৌরকে। তা ছাড়াও ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন সালমান খান।

    মাহফুজা ২৭-১

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর