৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    ব্ল্যাক ওয়ার সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতি পেল

    ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক আরিফিন শুভর অভিনীত ব্ল্যাক ওয়ার’ প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতি পেল।এটি‘মিশন এক্সট্রিম’সিনেমার দ্বিতীয় পর্ব। আগামী ১৩ জানুয়ারি এটি মুক্তিতে আর কোনো বাধা থাকছে না।

    রোববার সিনেমাটি চলচ্চিত্র সেন্সর বোর্ডে প্রদর্শিত হয়। মঙ্গলবার বিনা কর্তনে ছাড়পত্র দেয়া হয় এবং সেন্সর বোর্ডের সদস্যরা সিনেমাটির গল্প ও নির্মাণের প্রশংসা করেন।

    এ তথ্য নিশ্চিত করেন প্রযোজক ও পরিচালক সানী সানোয়ার। তিনি বলেন, সেন্সর ছাড়পত্র হচ্ছে টেস্ট পরীক্ষার মতো, আর মুক্তির পর চূড়ান্ত পরীক্ষা। চূড়ান্ত পর্বে পরীক্ষা দেওয়ার যোগ্যতা অর্জন করেছি, এখন দেখা যাক দর্শকের কাছ থেকে সেই পরীক্ষার রেজাল্টে কী আসে।

    সিনেমাটিতে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। কপ ক্রিয়েশন প্রযোজিত ‘মিশন এক্সট্রিম’সিনেমার দুইটি পর্বই সানী সানোয়ারের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ।

    ব্ল্যাক ওয়ারে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন- তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, মনোজ প্রামাণিক, শতাব্দী ওয়াদুদ, শহীদুজ্জামান সেলিম, হাসান ইমাম, লায়লা ইমাম, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস, সৈয়দ আরেফ, খালিদুর রহমান রুমী, ইমরান সওদাগর, খশরু পারভেজ । একটি গানে চিত্রনায়িকা ববি হকের বিশেষ উপস্থিতি রয়েছে ।

    ২০২১ সালের ৩ ডিসেম্বর মুক্তি পায় ‘মিশন এক্সট্রিম’ সিনেমার প্রথম পর্ব। একযোগে বাংলাদেশ ছাড়াও বিশ্বের ১১টি দেশে সিনেমাটি মুক্তি দেয়া হয়।

    মাহফুজা ৫-১

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর