১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    মৌসুমী ও আলী রাজ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে শপথ নিলেন

    মৌসুমী ও আলী রাজ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে শপথ নিলেন । রোববার  রাতে সভাপতি ইলিয়াস কাঞ্চন চলচ্চিত্র শিল্পী সমিতির অফিসে শপথবাক্য পাঠ করান ।

    এ তথ্য নিশ্চিত করেন সহ-সাধারণ সম্পাদক অভিনেতা সায়মন সাদিক। তিনি বলেন, রোববার রাতে সাধারণ সভা ছিল এবং  এর আগে মৌসুমী আপু ও আলী রাজ ভাই কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে শপথ নেন। শপথবাক্য পাঠ করান সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চনএবং  তার পাশে ছিলেন সাধারণ সম্পাদক নিপুণ আক্তার ।

    সভাপতি পদে অভিনেতা ইলিয়াস কাঞ্চন এবং  সাধারণ সম্পাদক পদে জয়ী হন নিপুণ আক্তার এবারের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে।

    এ ছাড়া অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি পদে ডিপজল ও রুবেল এবং সহ-সাধারণ সম্পাদক পদে সাইমন সাদিক। সাংগঠনিক সম্পাদক হয়েছেন অভিনেত্রী শাহানূর এবং  সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মামনুন ইমন ৷ আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হন জয় চৌধুরীএবংদপ্তর ও প্রচার সম্পাদক পদে আরমান।

    এ ছাড়া কার্যকরী সদস্য পদে জয়ী হয়েছেন মিশা-জায়েদ প্যানেল থেকে অঞ্জনা, রোজিনা, অরুণা বিশ্বাস, সুচরিতা, আলীরাজ, মৌসুমী, চুন্নু ও কাঞ্চন-নিপুণ প্যানেলের ফেরদৌস, কেয়া, জেসমিন ও অমিত হাসান।

    রোববার শিল্পী সমিতির সাধারণ সভায় দ্বন্দ্ব-বিরোধ ভুলে অংশ নেন মিশা-জায়েদ প্যানেল থেকে সহ-সভাপতি পদে জয়লাভ করা ডিপজল ও রুবেলসহ অন্যরা।

    সভাপতি ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক নিপুণের পক্ষ থেকে তাদেরকে আগেই চিঠির মাধ্যমে সভায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছিল। সে ডাকে সাড়া দিয়ে তারা এফডিসিতে আসেন এবং আনুষ্ঠানিকভাবে নিপুণকে বরণ করে নেন

    মাহফুজা ২৭-১১

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর