১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই জিলহজ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    বিয়ে করলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পূর্ণিমা

    বিয়ে করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পূর্ণিমা । পাত্র আধফাকুর রহমান রবিন দেশের একটি শিল্পপ্রতিষ্ঠানে তিনি বিপণন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি লেখাপড়া করেছেন সিডনির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে নিয়েছেন উচ্চতর ডিগ্রি ।

    রবিন বিয়ের কথা নিশ্চিত করে জানান, গেল  ২৭ মে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে পূর্ণিমা ও তার পরিবারের সম্মতিতে । বর্তমানে তারা রাজধানীর একটি অভিজাত এলাকায় বসবাস করছেন।

    বিয়ের পরেই পূর্ণিমাসহ তার পরিবারের অন্যরা অসুস্থ ছিলেন। কেউ কেউ করোনাভাইরাসে আক্রান্ত ছিল। সে কারণে তার বিয়ের খবর জানাতে দেরি হয়েছে বললেন পুর্নিমা।

    সবার কাছে দোয়া চেয়েছেন রবিন-পূর্ণিমা দম্পতি। এটি নায়িকা পূর্ণিমার দ্বিতীয় বিয়ে এবং একটি মেয়ে  আছে এই নায়িকার।

    মাহফুজা ২১-৭

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর