১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই জিলহজ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    ইমার্জেন্সি’র সিনেমার ফার্স্ট লুক টিজার মুক্তি পেলো

    কঙ্গনা ভারতের ইতিহাসে একমাত্র নারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন ।   মাত্র ১ মিনিট ২১ সেকেন্ডের টিজারে কঙ্গনা জানিয়ে   দিলেন তার জন্যই যেন তৈরি পর্দায় ইন্দিরা চরিত্রটি। শুধু কেন্দ্রীয় চরিত্রে অভিনয় নয়। এর পাশাপাশি  ‘ইমার্জেন্সি’র সিনেমার পরিচালনা ও প্রযোজনার দায়িত্ব সামলাচ্ছেন কঙ্গনা নিজেই।

    বৃহস্পতিবার ১৪ জুলাই ছবিটির ফার্স্ট লুক টিজার মুক্তি পেলো।  এটি কঙ্গনার দ্বিতীয় পরিচালনা ‘মনিকর্ণিকা’র পর।  অভিনেত্রী ইন্দিরা গান্ধীর লুক পেতে হলিউড থেকে মেকআপ আর্টিস্ট নিয়ে এসেছেন । ছবিতে কাজ করছেন অস্কার জয়ী প্রস্থেটিক মেকআপ আর্টিস্ট ডেভিড মালিনস্কি ।

    কঙ্গনা বলেন , ‘ইন্দিরা গান্ধীর বায়োপিক নয় এই ছবি বরং একটি বড় প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। এটি রাজনৈতিক ছবি, যা বর্তমান প্রজন্মকে সাহায্য করবে ভারতের সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপটকে বুঝে নিতে।’

    কঙ্গনা সিনেমাতে  ১৯৭৫ সালে ভারতের জরুরি অবস্থার ২১ মাসের সময়কে বড় পর্দায় তুলে ধরছেন।  সেই সময় ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন ।

    ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে টিজার শেয়ার করে কঙ্গনা লিখেন, সেই নারীকে নিয়ে এলাম, যাকে ‘স্যার’ বলা হতো।

    মাহফুজা ১৪-৭

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর