১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই জিলহজ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    চলে গেলেন কিংবদন্তি সুরকার ও সংগীত পরিচালক আলম খান

    চলে গেলেন  বাংলা গানের কিংবদন্তি সুরকার ও সংগীত পরিচালক আলম খান । শুক্রবার ৮ জুলাই  বেলা ১১টা ৩২ মিনিটে মারা যান তিনি। তার ছেলে সংগীত পরিচালক আরমান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

    সোশ্যাল মিডিয়ায় আরমান  লেখেন, ‘আজ বেলা ১১টা ৩২ মিনিটে আব্বা চলে গেলেন না ফেরার দেশে। । ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’

    বাংলা সিনেমার গানে আলম খান একাট অবিস্মরণীয় নাম । দীর্ঘ ক্যারিয়ারে সৃষ্টি করেছেন তিনি অসংখ্য কালজয়ী গান । তিনি একাধারে গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক ছিলেন।

    সিরাজগঞ্জের বানিয়াগাতি গ্রামে  আলম খানের জন্ম ১৯৪৪ সালের ২২ অক্টোবর। তিনি  ঢাকার সিদ্ধেশ্বরী স্কুল থেকে মেট্রিক পাস করেন ।স্কুলে পড়তেই গানের প্রতি আগ্রহী হন এবং মায়ের উৎসাহে তিনি গানের চর্চা শুরু করেন।  বাংলাদেশের কিংবদন্তি পপ শিল্পী আজম খান তার ছোট ভাই ছিলেন ।

    মাহফুজা ৮-৭

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর