১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই জিলহজ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    তিশার কাছ থেকে শুভেচ্ছা উপহার পেলেন পরীমনি

    জনপ্রিয় টিভি অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার কাছ থেকে এবার ঈদের শুভেচ্ছা উপহার পেলেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি।

    বৃহস্পতিবার ৭ জুলাই পরীমনি তিশার কাছ থেকে উপহার পাওয়ার ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায় । তিশাকে ধন্যবাদ জানান ফেসবুকে পোস্ট করে তিনি।

    অভিনয় জগত থেকে দূরে রয়েছেনপরীমনি অন্তঃসত্ত্বা হওয়ায় ।পরী  ২০২১ সালের অক্টোবরে অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেন । এ বছরের ১০ জানুয়ারি হঠাৎ অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন। সব কিছু ঠিক থাকলে আগামী অক্টোবরে রাজ-পরীর ঘর আলোকিত করে আসবে তাদের প্রথম সন্তান।

    বর্তমানে পরীমনি অভিনীত মুক্তির অপেক্ষায় রয়েছে চয়নিকা চৌধুরীর ‘কাগজের বউ’, আবু রায়হান জুয়েলের ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’, অরণ্য আনোয়ারের ‘মা’, শফিক হাসানের ‘বাহাদুরি’সহ চারটি সিনেমা। ‘প্রীতিলতা’ ও ‘বায়োপিক’ সিনেমা নির্মাণাধীন রয়েছে ।

    মাহফুজা ৭-৭

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর