৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা জিলহজ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    স্পেনের সিনেমা জোভ’-এর সেরা চলচ্চিত্র ‘রেহানা মরিয়ম নূর’ এবং সেরা অভিনেত্রী বাঁধন

    সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’ স্পেনের ‘ভ্যালেন্সিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-সিনেমা জোভ’-এর ৩৭ তম আসরে প্রদর্শিত হয়।  সেখানে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে ‘রেহানা মরিয়ম নূর’ এবং  সেরা অভিনেত্রী হন আজমেরী হক বাঁধন। শনিবার ভ্যালেন্সিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-সিনেমা জোভ’র সমাপনী দিনে ঘোষণা করা হয় বিজয়ীদের নাম।

    বাঁধন নিজেই সামাজিকমাধ্যমে পুরস্কার প্রাপ্তির খবর জানান।  উচ্ছ্বাস প্রকাশ করে অভিনেত্রী লেখেন, ‘সিনেমা জোভ-এ আমরা দুটি পুরস্কার পেয়েছি যা  সত্যিই অনেক বড় সম্মান। তিনি  সিনেমা জোভ ও সম্মানিত জুরি বোর্ডকে ধন্যবাদ জানান পুরস্কৃত করার জন্য।

    বাঁধন এর আগেও ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার জন্য এর আগেও একাধিক পুরস্কার পেয়েছেন । সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ‘এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডস’-এ । এছাড়াও বিশেষ সম্মান পেয়েছেন কেরালার চলচ্চিত্র উৎসবে । ‘রেহানা মরিয়ম নূর’২০২১ সালে কান চলচ্চিত্র উৎসবে মনোনয়ন পেয়েছিল । সিনেমাটি কান প্রিমিয়ারে প্রশংসাও পেয়েছিল ।

    ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমায় বাঁধন ছাড়াও অভিনয় করেছেন সাবেরী আলম, আফিয়া জাহিন জায়মা, আফিয়া তাবাসসুম বর্ণ, কাজী সামি হাসান, ইয়াছির আল হক, জোপারি লুই, ফারজানা বীথি, জাহেদ চৌধুরী মিঠু, খুশিয়ারা খুশবু অনি ও অভ্রদিত চৌধুরী।

    মাহফুজা ৩/৭

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর