২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    ডিপজল সিলেট ও সুনামগঞ্জের বন্যার্তদের জন্য খাবার পাঠাচ্ছেন

    ‘দানবীর’ খ্যাত চলচ্চিত্র পাড়ার মনোয়ার হোসেন ডিপজল ১০ ট্রাক খাবার পাঠাচ্ছেন সিলেট ও সুনামগঞ্জের বন্যার্তদের জন্য । ফেসবুক লাইভে তিনি এ ঘোষণা দেন। তিনি আরো বলেন আমি শারীরিকভাবে ফিট না থাকায় সেখানে যেতে পারছি না। তবে ব্যবস্থা করছি খাবার পাঠানোর।  পরিকল্পনা রয়েছে ১০ ট্রাক খাবার পাঠানোর ।

    সামর্থ্যবানদের প্রতি সাহায্যের আহ্বান জানান তিনি। শিশুদের পক্ষে না খেয়ে থাকা কঠিন তাই শিশুদের জন্য বেশি খাবার পাঠানোর কথা বলেছেন তিনি। ডিপজল বলেন, ‘বন্যাদুর্গত এলাকায় খাবার সংরক্ষণ করা কঠিন। আবার রান্না করার মতো খাবারও সম্ভব নয় পাঠানো । তাই সব ভেবে-চিন্তে প্রতি সপ্তাহে দুই ট্রাক করে খাবার পাঠাবো।’

    খল-অভিনেতা হিসেবে অধিক পরিচিত ডিপজল।  চলচ্চিত্রের পর্দায় নেতিবাচক ও ইতিবাচক দুই চরিত্রেই দেখা গেছে ডিপজলকে । কিন্তু বাস্তব জীবনে বহুবার দেখা গেছে তাকে হিরোর ভূমিকায় ।

    মাহফুজা ২০

     

     

     

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর