৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা জিলহজ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    পপ তারকা জাস্টিন বিবার রামজে হান্ট সিনড্রোম রোগে আক্রান্ত

    কানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবার  রামজে হান্ট সিনড্রোম নামে এক রোগে আক্রান্ত হয়েছেন। শুক্রবার  ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন এই পপ তারকা। সেখানে তিনি ভক্তদের অসুখের কথা জানান ।  জানা গেছে, এটি স্নায়ুর অসুখ হওয়ায় মুখ এবং কানের স্নায়ুর ক্ষতি হয়। মুখের পক্ষাঘাতের পাশাপাশি চলে যেতে পারে শ্রবণশক্তিও ।

    ইনস্টাগ্রামে জাস্টিন বলেন, ‘আমার মুখের একটা পাশ দিয়ে হাসতেও পারছি না, কাজ করছে না এক পাশের নাসারন্ধ্রও।

    বিবার ওয়ার্ল্ড ট্যুর আপাতত স্থগিত করেছেন অসুস্থতার জন্য ।  তার ভক্তদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘যারা আমার শো বাতিলের কারণে হতাশ, তাদের বলবো, আমার পরিস্থিতি বেশ গুরুতর। আর তা আপনারা দেখেই বুঝতে পারছেন।’

    চিকিৎসা চলছে  বিবার এর । পাশাপাশি করছেন মুখের ব্যায়াম ও নিচ্ছেন বিশ্রাম । পুরোপুরি সুস্থ হয়ে খুব শিগগির ফিরবেন বলে আশা ব্যক্ত করেছেন এই জনপ্রিয় গায়ক।

    মাহফুজা ১১

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর