১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই জিলহজ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    হতাশা থেকে বলিউড ছাড়ছেন নার্গিস ফাখরি

    এবার বলিউড ছাড়ছেন অভিনেত্রী নার্গিস ফাখরি।  হতাশা থেকেই তার এ সিদ্ধান্ত বলে ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমকে জানিয়েছেন তিনি। তিনি অভিনয় থেকে বিরতি নিতে চান বলে  জানান তিনি । তার এমন সিদ্বান্তের পর অনেক প্রশ্ন ও বিতর্ক উঠে এসেছে । তবে এবার নিজেই জানালেন বলিউড ছাড়ার কারণ। তিনি বলেন, বলিউডে কাজ করছি ১১ বছর ধরে।  যদি পরিবার ও নিজেকে সময় না দিতে পারি তাহলে এত পরিশ্রম করে কী লাভ? তাই বলিউড থেকে আপাতত নিজেকে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছি। আগামীতে বলিউডে কাজ না পেলেও নিজের এ সিদ্ধান্তে আমি খুশি। কারণ এখন আর অন্তত ইঁদুর দৌড়ে নামতে হবে না বলিউড তারকাদের সঙ্গে।  কিন্তু বলিউড ছাড়লেও অভিনয়ের প্রতি ভালোবাসা সবসময় আছে, ছিল, আর তা অটুট থাকবে। যে কারণে ভবিষ্যতে হয়তো অভিনয়ে ফিরেও আসতে পারি। বেশ কিছু সিনেমায় অভিনয় করলেও বলিউডে নিজের জায়গা পাকাপোক্ত  করতে পারেননি তিনি। অভিনেত্রী হওয়ার সেই লড়াই নিয়ে একাধিকবার মুখ খুলেছিলেন তিনি । ২০১১ সালে বলিউডে কাজ করা শুরু করেন এ নায়িকা । প্রথম সিনেমার মধ্য দিয়েই দর্শকদের নজরে আসে তার অভিনয়।

    মাহফুজা ০৮

     

     

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর