বিগ বাজেটের সিনেমা ‘দিন: দ্যা ডে’ সেন্সর ছাড়পত্র পেয়েছে। ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক অনন্ত জলিল বলেন, আনকাট সনদ পাওযায় কোরবানির ঈদেই ছবিটি মুক্তি দেবো। সেন্সর বোর্ডের সদস্যরা সিনেমাটির প্রশংসা করেন বলেও জানান তিনি। ইতিমধ্যে শেষ হয়েছে এ সিনেমার নির্মাণ কাজ । এই নায়ক জানান, সিনেমার বাজেট ১০০ কোটি টাকা এবং সিনেমাটি পরিচালনা করছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। বাংলাদেশ-ইরানের যৌথ প্রযোজনায় সিনেমাটিতে অনন্ত জলিলের সঙ্গে অভিনয় করেছেন তার স্ত্রী বর্ষা । এ ছাড়াও আছেন বাংলাদেশ ও ইরানের অনেক অভিনয়শিল্পী। ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে সিনেমাটির ট্রেইলার ও মোশন পোস্টার।
১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি



