১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    ঢাকায় আসছেন শিল্পা শেঠি

    বিনোদন ডেস্ক: ঢাকায় আসছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। আগামী ৩০ জুলাই ঢাকায় আসবেন তিনি। এক ভিডিও বার্তায় শিল্পা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। ১৭ মে(মঙ্গলবার) বাংলাদেশি ব্যবসায় প্রতিষ্ঠান মিরর গ্রুপের পক্ষ থেকে তাদের ফেসবুকে শিল্পা শেঠির একটি ভিডিও পোস্ট করা হয়।

    ভিডিওতে শিল্পা জানান, মিরর প্রেজেন্টস বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ডস ২০২২ উপলক্ষ্যে আগামী ৩০ জুলাই ঢাকা আসছেন। এ সময় তিনি রাজধানীর শেরাটন হোটেলে অবস্থান করবেন। একইসাথে বাংলাদেশি ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করার ইচ্ছাও পোষণ করেন এই অভিনেত্রী। শিল্পী শেঠির ঢাকায় আসা এবারই প্রথম নয়। এর আগে ২০১৬ সালেও ঢাকায় এসেছিলেন তিনি।

    উল্লেখ্য, বেশ কিছু দিন ধরেই অভিনয় থেকে দূরে শিল্পা। গত বছর ‘হাঙ্গামা টু’ দিয়ে ফিরলেও খুব একটা আলোচনায় আসতে পারেননি। সেই সিনেমাটি মুক্তি পায় ওটিটি প্ল্যাটফর্মে। ‘নিকম্মা’ সিনেমার মধ্য দিয়ে ১৪ বছর পর বড়পর্দায় ফিরছেন এই অভিনেত্রী। সাব্বির খান পরিচালিত সিনেমাটি মুক্তি পাবে আগামী ১৭ জুন।

    আলোচিত খবর/এসএইচ

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর