১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই জিলহজ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    সন্তান নিয়ে চিন্তিত ছিলেন পরী,হাসপাতাল থেকে বাসায়

    পাঁচদিন হাসপাতালে চিকিৎসা নিয়ে অনেকটা সুস্থ হয়ে বৃহস্পতিবার (৩১ মার্চ) বাসায় ফিরেছেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি। খবরটি গণমাধ্যমে পরী নিজেই জানিয়েছেন।

    পরী বলেন, ‘শরীর এখনো পুরোপুরি সুস্থ হয়নি। আগের তুলনায় অনেকটা সুস্থ আছি। চিকিৎসকরে পরামর্শে বাসায় বিশ্রাম নিচ্ছি। হাসপাতাল থেকে ফিরলেও শরীর পুরোপুরি সুস্থ হতে আরও কিছুদিন সময় লাগবে।’

    অসুস্থতার বিষয়ে পরীমনি জানান, তার শরীরে হিমোগ্লোবিন কমে গিয়েছিল, ভিটামিন ডিও কম ছিল। এ ছাড়াও প্রেশার কমে গিয়েছিল। এখনো তার শরীর দুর্বল।

    পরীমনি বলেন, ‘মাথা ঘুরে পড়ে যাওয়ার পর চিন্তিত ছিলাম আমার পেটের সন্তান নিয়ে। কারণ পড়ে যাওয়ার পর পেটের একপাশে আঘাত লেগেছিল। বাচ্চার কোনো ক্ষতি হলো কি না, তা নিয়ে চিন্তায় অস্থির হয়ে গিয়েছিলাম। হাসপাতালে ভর্তি হওয়ার বেশ কয়েকটি পরীক্ষার পর ডাক্তার বলেছেন, ভয়ের কিছু নেই। তখন নিজেকে একটু শান্ত রাখতে পারি।’

    এদিকে পরীমনির মাতৃত্বের পার হয়েছে ১৮ সপ্তাহ। আর এ জন্য প্রায় বমি হওয়ায় তার শরীর অনেক দুর্বল হয়ে পড়ে। গত ২৭ মার্চ চেয়ারে বসে থাকা অবস্থায় মাথা ঘুরে পড়ে গেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর