২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    গাড়ি চালানো শিখতে গিয়ে দুর্ঘটনার কবলে কাঁচা বাদাম’র গায়ক

    সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে  গাড়ি চালানো শিখতে দুর্ঘটনার আহত হয়েছেন কাঁচা বাদাম খ্যাত গায়ক ভুবন বাদ্যকর। ভারতীয় বেশ কিছু গণমাধ্যম এমন খবর প্রকাশ করেছে।

    প্রতিবেদনে জানানো হয়, সম্প্রতি একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছিলেন ভুবন। ওই গাড়ি চালানো শিখতে গিয়েই দুর্ঘটনা ঘটে। আহত গায়ককে পশ্চিমবঙ্গের সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    ভুবন বলেন, গাড়ি চালানো শিখতে একটি পুরনো গাড়ি কিনেছিলাম। বিকেলে সেটি চালানো অবস্থায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ধাক্কা মারে।

    উল্লেখ্য, সম্প্রতি বাদাম বিক্রেতা থেকে গায়ক হিসেবে জনপ্রিয় হয়ে উঠেন ভুবন বাদ্যকর। তার কাঁচা বাদাম বিক্রির সুর জনপ্রিয় হয়ে উঠে ভারতসহ বাংলাদেশেও।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর