৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

    সর্বশেষ খবর

    দিনাজপুরে পানিতে ডুবে মৃত্যু দুই শিশুর

    দিনাজপুরের ঘোড়াঘাটে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে দুই শিশুর ।

    উপজেলার হিজলগাড়ি গ্রামের আব্দুল মান্নানের ছেলে আয়াত বাবু (৩) ও একই গ্রামের ঠান্ডা মিয়ার ছেলে তানভির ইসলাম (৪)।

    বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরে পানিতে ডুবে দুর্ঘটনা ঘটে বৃহস্পতিবার (১১ আগস্ট, ২০২২) সকালে ।

    স্থানীয়রা জানান, আয়াত বাবু আর তানভির ইসলাম দুই শিশু চাচাতো ভাই। আজ সকালে তারা বাড়ির পাশে পুকুর পাড়ে খেলতে যায়। খেলতে গিয়ে তারা পুকুরে পড়ে যায়। স্থানীয়রা দেখে তাদের উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। পরে কর্মরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

    ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ফারহান ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই শিশুকে পানিতে ডুবার অনেক পরে তাদের হাসপাতালে আনা হয়েছে। ঘটনাস্থলেই মৃত্যু হয়।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর