১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই জিলহজ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    ভারতে অনুপ্রবেশকালে ছয় বাংলাদেশিকে গ্রেফতার করেছে বিএসএফ

    ভারতে অনুপ্রবেশের সময় ছয় বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী –বিএসএফ।

    পুলিশ জানায় , বৃহস্পতিবার ৭ জুলাই রাতে ভারতের পশ্চিমবঙ্গের স্বরূপনগর থানার হাকিমপুর সীমান্ত দিয়ে ছয় বাংলাদেশি ভারতে ঢোকার চেষ্ঠা করছিল। সে সময়  তাদের দেখতে পান বিএসএফ সদস্যরা। আটকের পর তাদের স্বরূপনগর থানা-পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। তাঁরা সীমান্ত পার হচ্ছিলো কী কারণে তা এখনো জানা যায়নি।

    শুক্রবার ৮ জুলাই তাদের বসিরহাট মহকুমা আদালতে পাঠানো হলে প্রত্যেককে ১৪ দিনের কারাদণ্ড দেন বিচারক।

    গ্রেফতারকৃতদের  কাছে কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। কী উদ্দেশ্য নিয়ে তারা ভারতে ঢুকলো  তা খতিয়ে দেখা হচ্ছে বলে  পুলিশ জানায়।

    মাহফুজা ৮-৭

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর