১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    দ্বিতীয় দিন বাণিজ্য আলোচনা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও চীন

    মালয়েশিয়ার কুয়ালালামপুরে রবিবার (২৬ অক্টোবর) দ্বিতীয় দিন বাণিজ্য আলোচনা করছেন যুক্তরাষ্ট্র ও চীনের কর্মকর্তারা। আলোচনায় অংশ নিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এবং চীনের উপ-প্রধানমন্ত্রী হে লিফেং।
    বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতি তাদের বাণিজ্য যুদ্ধ শেষ করার লক্ষ্যে আসিয়ান শীর্ষ সম্মেলনের ফাঁকে এই আলোচনা করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১ নভেম্বর থেকে চীনা পণ্যের উপর ১০০% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন, যা দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়িয়েছে।
    মার্কিন ট্রেজারি মুখপাত্র জানান, আলোচনার প্রথম দিন ‘খুবই গঠনমূলক’ হয়েছে। আলোচনার ফলাফল দক্ষিণ কোরিয়ায় ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সম্ভাব্য বৈঠকের পথ প্রশস্ত করতে পারে।

    হোয়াইট হাউজ ইতিমধ্যে দুই নেতার বৈঠকের ঘোষণা দিয়েছে, তবে বেইজিং এখনও তা নিশ্চিত করেনি।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর