১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই জিলহজ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    কোপেনহেগেনের শপিংমলে বন্দুক হামলায় নিহত সাত

    ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে একটি শপিং মলে বন্দুকধারীর হামলায়মারা গেছেন সাতজন। খবরটি নিশ্চিত করেছে আল-জাজিরা। বন্দুকধারীদের হামলার ঘটনায় আহতদের  স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

    রোববার  কোপেনহেগেনের ফিল্ডস নামে একটি শপিং মলে হামলা চালানো হয়।  শপিং মলে এলোপাতাড়ি গুলি চালানোর  সময় গ্রেফতার করা হয় একজনকে জানালেন-ডেনমার্কের পুলিশ।

    এখনো হামলার কারণ অস্পষ্ট, তবে এটি ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে ধারণা করা হচ্ছে বলে জানালেন  কোপেনহেগেনের পুলিশ প্রধান সোয়েরেন থমাসেন। তিনি আরও জানান, আটক ওই সন্দেহভাজন হামলাকারীর আরও কোনো সহযোগী আছে কিনা তা জানতে স্থানীয় জিল্যান্ড এলাকায় অনুসন্ধান অভিযান শুরু করেছে পুলিশ ।

    দেশটির প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন বলেন, ডেনমার্ক নিষ্ঠুর হামলার শিকার হয়েছে। কঠিন পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বানও জানান ডেনিশ প্রধানমন্ত্রী।

    মাহফুজা ৪-৭

     

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর