মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটে বন্দুক নিয়ন্ত্রণ বিল কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো পাস হয়েছে। এর পক্ষে ভোট পড়ে ৬৫টি এবং ৩৩টি পড়ে বিপক্ষে। কংগ্রেসের উচ্চকক্ষে ডেমোক্রেটদের সঙ্গে ১৫ জন রিপাবলিকান যোগ দেন এই বিল পাসে। খবরটি জানায় বিবিসি।
পূর্বের রেকর্ড কঠোরভাবে খতিয়ে দেখা হবে, ২১ বছরের কম বয়সী ক্রেতাদের জন্য। মানসিক স্বাস্থ্য প্রোগ্রাম ও স্কুল নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য ফেডারেল অর্থায়নে ব্যয় হবে ১৫ বিলিয়ন ডলার।
প্রেসিডেন্ট বাইডেন বিলটিতে স্বাক্ষর করার আগে হাউজ অব রিপ্রেজেন্টেটিভে অনুমোদন পেতে হবে এ বিলের। আগামী কয়েক দিনের অনুমোদন পেতে পারে এটি বলে ধারণা করা হচ্ছে বিলটি। আগ্নেয়াস্ত্র বিল পাসের এই পদক্ষেপ ঐতিহাসিক ঘটনা বলে দাবি গত তিন দশকে ডেমোক্রেটদের।
যুক্তরাষ্ট্র সম্প্রতি বেড়ে গেছে বন্দুক হামলার ঘটনা । বিশেষ করে গেল মাসে নিউইয়র্কের বাফেলোর একটি সুপারমার্কেটে, টেক্সাসের উভালদে একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় মারা যার ৩১ জন । এর পর নড়েচড়ে বসে মার্কিন প্রশাসন।
মাহফুজা ২৪



