১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই জিলহজ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    পশ্চিম ইউরোপের দেশগুলোতে চরছে তীব্র তাপপ্রবাহ

    পশ্চিম ইউরোপের দেশগুলো গ্রীষ্মের শুরুতেই তীব্র তাপপ্রবাহের বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। শনিবার  এক প্রতিবেদনে সংবাদমাধ্যম সিএনএনের এ তথ্য জানানো হয়।

    স্পেন এ তীব্র তাপপ্রবাহে দেশটির একটি অংশে যেকোনো ধরনের আউটডোর ইভেন্ট বাতিল করা হয়েছে। ইতালি, ফ্রান্স ও যুক্তরাজ্যেও একই ধরনের আবহাওয়া বিরাজ করছে।

    ইংল্যান্ডের উচ্চতর রয়্যাল অ্যাসকট রেসকোর্সের প্রোটোকলেও  পরিবর্তন আনা হয়েছে তাপপ্রবাহের প্রভাবে । যে নিয়ম  শুধু রাজ পরিবারের জন্য নির্ধারিত ছিল, গরমে অতিথিদের মাথায় টুপি ও জ্যাকেট ব্যবহার করার অনুমোদন দেয়া হয়েছে।

    নাগরিকদের সূর্যের অতিরিক্ত তাপ এড়িয়ে চলার পরামর্শ দিয়ে   বেশি পানি পান করতে বলেন  স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ।  স্পেনের জাতীয় আবহাওয়া সংস্থা এইএমইটি জানিয়েছে, শুক্রবার মাদ্রিদে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস বা ১০৪ ফারেনহাইটে পৌঁছায়। এমন তাপমাত্রা দেখা যায়নি ১৯৮১ সালের পর থেকে।

    এদিকে তীব্র খরারকবলে পড়েছে ইতালি। দেশটির নদীগুলো শুকিয়ে যাচ্ছে বিপজ্জনকভাবে।  সেচ ব্যবস্থা ঝুঁকিতে পড়েছে ।

    ইতালীয় ইউটিলিটি কোম্পানিগুলোর ফেডারেশন ইউটিলিটালিয়া এই সপ্তাহে সতর্ক করে জানায় যে, দেশের দীর্ঘতম নদী পো ৭০ বছরের মধ্যে সবচেয়ে খারাপ খরার সম্মুখীন হচ্ছে। এতে সম্পূর্ণ শুকিয়ে গেছে দেশটির উত্তরের জলপথের অনেক অংশ ।

    এদিকে দেশগুলোতে জ্বালানির চাহিদা বেড়েছে তাপপ্রবাহ তীব্র হওয়ায় । কারণ শীততাপ যন্ত্রের ব্যবহার বাড়ছে। অন্যদিকে ইউক্রেনে রাশিয়ার হামলাকে কেন্দ্র করে ইউরোপজুড়ে সংকট দেখা দিয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না ।

    মাহফুজা ১৮

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর