১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই জিলহজ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    যুক্তরাষ্ট্রে দাবানলে পুড়ে গেছে ৫টি রাজ্যের প্রায় ১০ লাখ একর জমি

    তাপমাত্রা বৃদ্ধি ও শুকনো আবহাওয়ার কারণে যুক্তরাষ্ট্রে ৩০টির মতো দাবানল চলছে।  গেল কয়েকদিন ধরে চলা এই দাবানলে পুড়ে গেছে ৫টি রাজ্যের প্রায় ১০ লাখ একর জমি । অ্যারিজোনা এবং দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে দাবানলের কারণে সাধারণ মানুষদের সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে ।

    ন্যাশনাল ইন্টারএজেন্সি ফায়ার সেন্টারের দেয়া তথ্যমতে, যুক্তরাষ্ট্রে সোমবার  পর্যন্ত দাবানল ছিল ৩০টি। এরমধ্যে ক্যালিফোর্নিয়ার অ্যাঞ্জেল ন্যাশনাল ফরেস্টে লাগা দাবানলের নাম দেয়া হয়েছে শিপ ফায়ার। ক্যালিফোর্নিয়া ফায়ার সার্ভিসের তথ্য মতে, সোমবার   রাত পর্যন্ত শিপ ফায়ার নিয়ন্ত্রণে ছিল ১৯ শতাংশ ।

    এদিকে, টুইটারে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বড় সব গাছে আগুন জ্বলতে দেখা গেছে। এছাড়া আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে দেখা গেছে  দমকল বাহিনীর কর্মীদের । আগুন যাতে বেশি দ্রুত ছড়াতে না পারে সে জন্য বিমান থেকে পানি ফেলতে দেখা গেছে অপর ভিডিও তে।

    ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অফ ফরেস্ট্রি অ্যান্ড ফায়ার প্রোটেকশন জানায়, তদন্ত করা হচ্ছে আগুন লাগার কারণ । ‌সোমবার বিকেল পর্যন্ত, ৪ হাজার ৫০০ মানুষকে সরিয়ে নিতে যে আদেশ দেওয়া হয়েছিল তা এখনো বহাল রয়েছে বলে  জানান সান বার্নার্ডিনো কাউন্টি শেরিফের অফিসের মুখপাত্র মারা রদ্রিগেজ ।

    মাহফুজা ১৪

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর