দশ ঘণ্টারও বেশি সময় ধরে রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট –ইডি । সোমবার প্রথম দফায় ৩ ঘণ্টা এবং দ্বিতীয় দফায় ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় রাহুল গান্ধীকে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, মঙ্গলবার ন্যাশনাল হেরাল্ড মামলায় আবারও রাহুল গান্ধীকে করা হয়েছে তলব ।
সোমবার রাজপথে নামে কংগ্রেস রাহুল গান্ধীর ইডি দপ্তরে হাজিরা দেওয়াকে কেন্দ্র করে। এসময় রণক্ষেত্রে পরিণত হয় দিল্লির রাস্তা । বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয় সকাল থেকেই রাহুল গান্ধীর বাসভবন, কংগ্রেস দপ্তর এবং ইডি দপ্তরের বাইরে ।
রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে চলেছে অবস্থান-বিক্ষোভ নরেন্দ্র মোদি প্রশাসনের বিরুদ্ধে । মোদি সরকার বিজেপির কাছে এখন কিছু না থাকায় জারি করছে অঘোষিত জরুরি অবস্থা বলে জানায় কংগ্রেসের সাধারণ সম্পাদক রণদীপ সুরজেওয়ালা ।
২০১৫ সালে এই মামলা বন্ধ করেছিল ইডি ।
মাহফুজা১৪



