৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    ইউক্রেন প্রতিদিন যুদ্ধে ২০০ সৈন্য হারাচ্ছে

    ইউক্রেন প্রতিদিন ১০০ থেকে ২০০ সৈন্য হারাচ্ছে যুদ্ধের ময়দানে, জানালেন প্রেসিডেন্ট ভলোদিমিরি জেলেনস্কির জ্যেষ্ঠ সহযোগী মিখাইলো পদোলিয়াক। বৃহস্পতিবার এক সাক্ষাতকারে এ তথ্য জানান  তিনি। বিবিসি খবরটি নিশ্চিত করেছে।

    মিখাইলো পদোলিয়াক বলেন, ইউক্রেনের অনেক পশ্চিমা আর্টিলারি প্রয়োজন  দোনবাস অঞ্চলে রাশিয়ার সঙ্গে লেভেল প্লেয়িং ফিল্ড ঠিক করতে । তিনি আরো মন্তব্য করেন, এই মুহূর্তে কিয়েভ মস্কোর সঙ্গে শান্তি আলোচনায় বসতে রাজি নন।

    পশ্চিমা দেশগুলোর কাছে আরও অস্ত্র দেওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ইউক্রেন-রুশ সেনাদের মধ্যে  বৈসাদৃশ্যের জন্য আমাদের এত বেশি সেনা মারা যাচ্ছে।

    তিনি আরো বলেন , রাশিয়া দোনবাসের দখল নিতে মরিয়া হয়ে  ইউক্রেনীয় সেনাদের ওপর নির্বিচারে বোমাবর্ষণ করছে  তারা ।  অঞ্চলটিতে সব ধরনের অপরমাণু অস্ত্র— ভারি আর্টিলারি, মাল্টিপল রকেটলঞ্চার সিস্টেমস এবং বিমান হামলা চালাচ্ছে রুশ সেনারা।

    মাহফুজা ১০

     

     

     

     

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর