রাশিয়া ইউক্রেনের ক্রিমিয়া হয়ে মধ্যপ্রাচ্যে গম পাঠাচ্ছে । বুধবার, এক রুশ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন ।ইউক্রেনে রুশ অধিকৃত অঞ্চলগুলোতে মস্কোর বেসামরিক প্রশাসনের প্রধান ইয়েভজেনি বালিটস্কি জানান , শস্য বহনকারী ট্রেনগুলো ছেড়ে গেছে জাপোরিঝিয়া এলাকা। তুরস্কের সঙ্গে গম রপ্তানির মূল চুক্তি শেষ হচ্ছে। রাশিয়া ২০১৪ সালে দখল করে ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ। বালিটস্কি জানান সেখান থেকেই মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে শস্য পাঠানো হবে ।
তবে ইউক্রেন এর অভিযোগ , রাশিয়া তাদের অঞ্চল থেকে চুরি করেছে প্রায় ছয় লাখ টন শস্য । এসব শষ্যই সিরিয়াসহ কয়েকটি দেশে রপ্তানি করেছে।
মধ্যপ্রাচ্যের দেশগুলো ইউক্রেন ও রাশিয়ার গম আমদানির ওপর নির্ভরশীল পুরোপুরি ভাবে।
মাহফুজা ০৯



