৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    ২১ এর আগে আগ্নেয়াস্ত্র নয়–নুতন আইন নিউইয়র্কে

    ২১ বছর বয়সের আগে কেউ  আগ্নেয়াস্ত্র কিনতে পারবেনা , নিউইয়র্কে হচ্ছে নুতন আইন। সোমবার নিউইয়র্কে আগ্নেয়াস্ত্র ব্যবহার আইনে সংশোধন আনার জন্য ডেমোক্রেট নেত্রী ক্যাথি হোচুল বিলে সই করেন । যার মধ্যে অন্যতম হলো সেমি-অটোম্যাটিক রাইফেল কেনার ব্যাপারে বয়স বাড়ানো। নতুন আইনে আগ্নেয়াস্ত্র কিনতে বয়স বাড়িয়ে ২১ বছর করা হয়েছে। লাগবে বিশেষ পারমিটও। বদল আনা হয়েছে আরও কয়েকটি আগ্নেয়াস্ত্র সংক্রান্ত আইনে। নিউইয়র্কের কোনো নাগরিক ১৮ বছর বয়স হলেই আগ্নেয়াস্ত্র কিনতে পারতো  আগে। নতুন আইন কার্যকর হতে ৩০ থেকে ৯০ দিন সময় লাগবে বলে জানিয়েছেন আইন বিশেষজ্ঞরা। গভর্নর ক্যাথি হোচুল বলেন, প্রাদেশিক সিনেটে নতুন বিল পাশ হওয়ার পর ১৮ বছর বয়সী কেউ নিউইয়র্কে তার জন্মদিনে কিংবা অন্য কোনো পার্টি তে গেলে এরআর-১৫ নিয়ে হাঁটতে পারবে না। তিনি আরও বলেন আমি আশা করবো এর পরে  অঙ্গরাজ্যে বন্দুক হামলায় মৃত্যুর ঘটনা কমবে। বন্দুক হামলা নিয়ন্ত্রণে আইনের সংস্করণ চান খোদ “প্রেসিডেন্ট জো বাইডেন।”বন্দুক হামলার ঘটনা সম্প্রতি বেড়ে গেছে যুক্তরাষ্ট্রজুড়ে । পরিস্থিতি এতটাই নাজুক যে গত কয়েক মাস ধরে প্রায় প্রতিদিনই বিভিন্ন অঙ্গরাজ্যের ঘটছে বন্দুক হামলার ঘটনা।  সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক এর বাফেলোতে একটি সুপার মার্কেটে বন্দুকধারীর গুলিতে মারা যান ১০ জন । পুলিশ এ ঘটনার জড়িত সন্দেহে ১৮ বছর বয়সী একজনকে চিহ্নিত করে ।

    মাহফুজা-০৮

     

     

     

     

     

     

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর