১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    ইকুয়েডরের কারাগারে দাঙ্গায় ১২জন নিহত

    ইকুয়েডের দক্ষিণাঞ্চলে একটি কারাগারে দুই দল বন্দীর মধ্যে লড়াইয়ে নিহত হয়েছেন অন্তত  ১২ জন । দেশটির প্রেসিডেন্টের প্রেস সচিব বিষয়টি নিশ্চিত করেছেন। রোববার (৩ এপ্রিল) দেশটির কুয়েঙ্কা এলাকার ‘এল তুরি’ নামে ওই কারাগারে নিহত ১২জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে এবং এতে আরো দশজন আহত হন।

    ইকুয়েডরের ওই কারাগারে বর্তমানে ধারণক্ষমতার চেয়ে অধিক বন্দী থাকার ব্যবস্থা করা হয়েছে।

    দেশটিতে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার কারাগারে এমন দাঙ্গা হয়। এসব কারাগারে মাদক চোরাচালানের মামলায় গ্রেপ্তার ব্যক্তিদের রাখা হয়। কারাগারে গ্যাং সম্পর্কিত মারামারিতে শুধুমাত্র গতবছরেই ৩২০ জন বন্দী প্রাণ হারিয়েছেন।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর