২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    শর্তসাপেক্ষ যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন, হামলা বন্ধে চাপ হিজবুল্লাহর ওপর

    আন্তর্জাতিক ডেস্ক | দৈনিক আলোচিত খবর

    সীমান্তে চলমান উত্তেজনার মধ্যেই শর্তসাপেক্ষে যুদ্ধবিরতি কার্যকর করতে সম্মত হয়েছে ইসরায়েললেবাননযুক্তরাষ্ট্র জানিয়েছে, এই সমঝোতা কার্যকর রাখতে হিজবুল্লাহকে সব ধরনের হামলা সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে।

    যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধবিরতির অংশ হিসেবে দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী এলাকা থেকে হিজবুল্লাহর সদস্য ও যোদ্ধাদের সরিয়ে নেওয়া হবে। পাশাপাশি ওই অঞ্চলে নিরাপত্তা ও নিয়ন্ত্রণের দায়িত্ব এককভাবে পালন করবে লেবাননের সশস্ত্র বাহিনী।

    বুধবার (৩ জুন) দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত নয়জন নিহত হওয়ার পর এবং উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলার মধ্যেই এ ঘোষণা আসে। এতে আগে হওয়া নাজুক যুদ্ধবিরতি নতুন করে আলোচনায় এসেছে।

    বিবৃতিতে আরও বলা হয়, দুই দেশের ভবিষ্যৎ সম্পর্ক কেবল সার্বভৌম সরকারগুলোর মাধ্যমেই নির্ধারিত হবে এবং লেবাননের ভবিষ্যৎকে জিম্মি করার যেকোনো প্রচেষ্টা প্রত্যাখ্যান করা হবে।

    এর আগে সোমবার আংশিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল দুই পক্ষ। নতুন এই সমঝোতার অগ্রগতি পর্যালোচনায় আগামী ২২ জুন আবার বৈঠকে বসবে ইসরায়েল ও লেবানন। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি হিজবুল্লাহ।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর