স্টাফ রিপোর্টার( পটুয়াখালী) ।। গলাচিপায় বিরোধীয় জায়গায় সীমানা প্রাচীর নির্মানকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সাংবাদিক, শিক্ষকসহ ৫জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে গলাচিপা পৌরসভার ৬নং ওয়ার্ডের সিনেমা হল এলাকায়।
মামলার সূত্রে জানাযায়, দৈনিক নয়া দিগন্তের সাংবাদিক মো.হারুন অর রশিদের বাবা আপ্তের আলী হাওলাদার ৪৫ বছর আগে গলাচিপা পৌরসভার ৬নং ওয়ার্ডের সিনেমা হল এলাকায় ৫৩ শতাংশ জমি নজরুল প্যাদা গং এর কাছ থেকে ক্রয় করে। নজরুল প্যাদা ২০২৪ সালে জনৈক কাইউম আহম্মেদের কাছে ৬শতাংশ জমি বিক্রিয় করে। এই নিয়ে দু’পক্ষের বিরোধ চলছিল। সোমবার সকালে কাইউম ও তার লোকজন বিরোধীয় জমিতে দেয়াল নির্মান করার চেষ্টা করলে সাংবাদিক হারুন বাধাঁ দিতে গেলে কাইউম ও তাঁর সাথে থাকা দুর্বৃত্তরা হারুনরে উপর হামলা করে এসময় হারুনের ভাই আবুল কাশেম বাবুল (৫০), ভাইয়ের ছেলে মো.আফ্রিদি হাওলাদার(২৭), অনিক হাওলাদার (২০) ও ভাতিজী অনু আক্তার (২২) এগিয়ে এলে তাদেরকেও মারধর করে। গুরুতর আহত আফ্রিদী হাওলাদার (২০), ভাতিজী অনু আক্তার (২২) ও হারুন অর রশিদ (৫৭) ২জনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, ১জনকে গলাচিপা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গলাচিপা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জিল্লুর রহমান জানান, এব্যাপারে মামলা গ্রহণ করা হয়েছে, একজন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
গলাচিপা জমিজমা নিয়ে বিরোধের জেরে সাংবাদিকসহ আহত ৫
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন |
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন |



