১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    খুলনায় অর্থ আত্মসাতের অভিযোগে তিনজনের কারাদণ্ড

    বৃহস্পতিবার (৩০ অক্টোবর) খুলনা বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম এই রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. ইয়াছিন আলী।

    খুলনায় অর্থ আত্মসাতের মামলায় দুইজনকে ১০ বছর এবং একজনকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তিনজনকেই অর্থদণ্ড, অনাদায়ে পৃথক মেয়াদের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

    রায়ের বিবরণ

    দণ্ডপ্রাপ্তদের মধ্যে মেসার্স আকবর আলী সন্স লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রবিউল হক বিশ্বাস এবং চেয়ারম্যান মো. শফিউল হক বিশ্বাসকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া আদালত তাদের প্রত্যেককে ৬ কোটি ৫৮ লাখ ৬৪ হাজার ৯৬০ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

    অন্যদিকে, একই মামলায় দৌলতপুর সোনালী ব্যাংক কর্পোরেট শাখার প্রাক্তন অফিসার (অ্যাডভান্সেস) এস. এম. ইমদাদুল হককে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

    রায় ঘোষণার সময় ইমদাদুল হক আদালতে উপস্থিত ছিলেন। তবে অপর দুই আসামি— রবিউল হক বিশ্বাস ও শফিউল হক বিশ্বাস— পলাতক রয়েছেন বলে আদালত সূত্রে জানা গেছে।

    মামলার পটভূমি

    দৌলতপুর সোনালী ব্যাংক কর্পোরেট শাখা থেকে মেসার্স আকবর আলী সন্স লিমিটেডের নামে বিপুল অঙ্কের ঋণ গ্রহণ করে তা আত্মসাতের অভিযোগে দুদক মামলা দায়ের করে। দীর্ঘ শুনানি শেষে আদালত বৃহস্পতিবার এই রায় ঘোষণা করেন।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর