৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

    সর্বশেষ খবর

    বিদ্যুৎস্পৃষ্টে হয়ে সখীপুরে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

    বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে টাঙ্গাইল উপজেলার সখীপুরে গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রায়হান শিপন (৩৮) নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে।

    রায়হান উপজেলার নলুয়া পাহাড়কাঞ্চনপুর এলাকার মোহাম্মদ নূরু মিয়ার ছেলে। তিনি এবি ব্যাংকের সখীপুর উপ-শাখার সহকারী ম্যানেজার ছিলেন।

    সখীপুর থানার (এসআই) সাঈদুল স্থানীয়দের বরাতে জানান, রায়হান গতকাল তার বোনের বাড়ি উপজেলার কাহারতা গ্রামে বেড়াতে যান। বৃহস্পতিবার সকালে পানির মোটর চালু করার সময় মোটরের সুইচ থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটে গুরুতর আহত হন। এ সময় বাড়ির লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর