১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

    নীলফামারীর জলঢাকায় নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ পুলিশ উদ্ধার করেছে ।

    বুধবার (১ নভেম্বর, ২০২৩) সন্ধ্যায় উপজেলার কৈমারী দোলাপাড়া এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

    ঘর থেকে উদ্ধারকৃত নিহতরা হলেন, বিপুল চন্দ্র রায়(২৭) ও তার স্ত্রী বৃষ্টি রানী(২০)। বিপুল জলঢাকার কৈমারী দোলাপাড়া এলাকার নারায়ণ চন্দ্র রায়ের ছেলে। তিনি কৃষিকাজ করতেন।

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় সাত মাস আগে কিশোরগঞ্জের বড়ভিটা মেলাগঞ্জ এলাকার বিকাশ চন্দ্র রায়ের মেয়ে বৃষ্টি রানীর সঙ্গে বিয়ে হয় বিপুলের। গত কয়েকদিন ধরে বিপুল ও বৃষ্টির মধ্যে পারিবারিক কলহ চলছিল। বুধবার দুপুরে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় তারা। বিকেল পর্যন্ত তাদের ঘর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশীরা ঘরের জানালা দিয়ে দেখতে পান বিপুল ঘরের চালার বাঁশের সঙ্গে ঝুলছে ও বৃষ্টি রানী বিছানায় পড়ে আছে। পরে খবর দেওয়া হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

    মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর