১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    প্রেমিকার প্রশংসায় পঞ্চমুখ হৃতিকের প্রাক্তন স্ত্রী

    বলিউডের আলোচিত জুটি হৃতিক রোশান ও সুজান খান। এক যুগেরও বেশি সময় দাম্পত্য জীবন অতিবাহিত করার পর বিচ্ছেদ হয় এই যুগলের। আলাদা হয়ে গেছেন তা-ও প্রায় এক দশক হতে চললো! কিন্তু এখনো তারা সিঙ্গেল জীবন যাপন করছেন।

    বেশ কিছু দিন ধরে খবর উড়ছে, নতুন প্রেমের সম্পর্কে জড়িয়েছেন হৃতিক। তার এই কথিত প্রেমিকার নাম সাবা আজাদ। সম্প্রতি হৃতিকের পরিবারের সঙ্গে সময় কাটান তিনি। এ আলোচনায় ভাটা না পড়তেই, ফের সাবার সঙ্গে লাঞ্চ ডেটে দেখা যায় হৃতিককে। শুধু তাই নয়, গুঞ্জন উঠেছে, বিয়ে করতে যাচ্ছেন তারা।

    এদিকে, ইনস্টাগ্রামে সাবার একটি পোস্টকে কেন্দ্র করে শুরু হয়েছে আলোচনা। কারণ তার এই পোস্টে মন্তব্য করেছেন হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান খান। মূলত, একটি স্ক্রিন টেস্টের ভিডিও পোস্ট করে সাবা লিখেন, ‘আমি স্ক্রিন টেস্ট ভালোবাসি। জানি না, মানুষ কেন এটা পছন্দ করেন না। এটা আমার কাছে খুব উপভোগের বিষয়।’ আর তাতে সুজান মন্তব্য করেন—‘আমিও ভালোবাসি।’ ফিরতে জবাবে সাবা সুজানকে ধন্যবাদ জানান।

    এখানেই শেষ নয়, সাবাকে আরো সাপোর্ট করেছেন সুজান। সাবা একজন গায়িকা। সম্প্রতি মুম্বাইয়ের জুহুতে একটি স্টেজ শো করেন সাবা। তাতে হাজির হয়েছিলেন সুজান। সেই মঞ্চের একটি ছবি সুজান তার ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেন। পাশাপাশি সাবার প্রশংসা করে সুজান লিখেন, ‘দারুণ একটি সন্ধ্যা। সাবা তুমি খুবই ঠান্ড মেজাজি ও খুবই প্রতিভাবান।’ এর উত্তরে সাবা লিখেন, ‘ধন্যবাদ আমার সুজি। আমি ভীষণ খুশি। কারণ এই সন্ধ্যায় আপনি সেখানে উপস্থিত ছিলেন।’

    সাবা আজাদ একজন মডেল, গায়িকা ও অভিনেত্রী। তার পুরো নাম সাবা সিং গ্রেওয়াল। ২০০৮ সালে ‘দিল কবাডি’ দিয়ে বলিউড সিনেমায় নাম লেখান। ২০১১ সালে অভিনয় করেছেন ‘মুঝসে ফ্রেন্ডশিপ করোগে’ সিনেমাতে। ২০২১ সালে ‘ফিলস লাইক ইশক’ সিনেমায় তাকে দেখা গেছে।

    জানা গেছে, হিন্দি মিউজিক ইন্ডাস্ট্রির একজন বন্ধুর মাধ্যমে হৃতিক ও সাবার পরিচয়। প্রথম পরিচয়ের পর পরস্পরের সঙ্গে যোগাযোগ বজায় রাখেন তারা।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর