কলম্বিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে রিসারালদা প্রদেশে ভূমিধসে একটি বাস চাপা পড়ে ২৭ জন মারা গেছেন। ৪ নভেম্বর দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এসব তথ্য নিশ্চিত করেন।
স্থানীয় কর্তৃপক্ষ বলছে, কমপক্ষে ২৫ জন যাত্রী ছিলেন কলম্বিয়ার ক্যালি ও চোকো প্রদেশের কন্ডোটোর মধ্যে চলাচলকারী ওই বাসে ।
জানা যায়, ভারি বৃষ্টিপাতের জন্য বোগোটা থেকে প্রায় ১৪০ মাইল দূরের রিসারালদা প্রদেশের পুয়েবলো রিকো ও সান্তা সিসিলিয়া গ্রামের মাঝামাঝি ভয়াবহ ভূমিধসে যাত্রীবাহী বাসটি চাপা পড়ে।
টুইটারে দেওয়া এক বিবৃতিতে কলম্বিয়ার প্রেসিডেন্ট বলেন, আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে, পুয়েবলো রিকো ট্র্যাজেডিতে এখন পর্যন্ত তিন শিশুসহ ২৭ জনের প্রাণহানি ঘটেছে।‘নিহতদের পরিবারের প্রতি সমবেদনা ও শোক প্রকাশ করছি। দেশটির সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবারকে সহায়তা করা হবে প্রতিশ্রুতি দিয়েছেন ।’
লিওনার্দো ফ্যাবিও সিয়াগামা মেয়র পুয়েবলো রিকোর বলেন, ভূমিধসে বাস চাপা পড়ে যারা মারা গেছেন, তাদের মরদেহ শহরের একটি স্টেডিয়ামে আনা হচ্ছে।
রিসারালদার গভর্নর ভিক্টর ম্যানুয়েল তামায়ো জানিয়েছিলেন, পাঁচজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে চাপা পড়া বাস থেকে ।
বর্তমানে অস্বাভাবিক ভারি বর্ষা মৌসুম শুরু হয়েছে কলম্বিয়ায় । সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২১৬ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে চলতি বছরে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বিভিন্ন ধরনের দুর্ঘটনায় দেশটিতে ।
বৃষ্টিপাতজনিত প্রাকৃতিক দুর্যোগে গৃহহীন হয়ে পড়েছেন কলম্বিয়ার আরও ৫ লাখ ৩৮ হাজার মানুষ । প্রাকৃতিক দুর্যোগের কারণে এখনও নিখোঁজ রয়েছেন ৪৮ জন ।
মাহফুজা ৬-১২



