১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    বিএনপি জামাত চক্রের নৈরাজ্যের প্রতিবাদে পটুয়াখালী যুবলীগের বিক্ষোভ মিছিল

    টুয়াখালী প্রতিনিধি -সারা বাংলাদেশ বিএনপি-জামাত চক্রের দেশ বিরোধী ষড়যন্ত্র নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে যুবলীগের বিক্ষোভ সমাবেশ কর্মসূচির অংশ হিসেবে  পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল হয়েছে।

    পটুয়াখালী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী, সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ পটুয়াখালী জেলা শাখার হাসান শিকদার এর নেতৃত্বে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে পটুয়াখালী জেলার যুবলীগ নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন।

    হাসান শিকদার বলেন, বিএনপি-জামাত দেশ বিরোধী নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে পটুয়াখালী যুবলীগ নেতাকর্মীরা মাঠে রয়েছে। বঙ্গবন্ধুর বাংলাদেশে কোন ষড়যন্ত্রকারীদের ঠাই দেওয়া হবে না। আজ দেশ ও দেশের বাহিরে যারা বাংলাদেশ ও  বঙ্গবন্ধুর কন্যা রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী নিয়ে ষড়যন্ত্র করছে তাদের কোনো ভাবেই ছাড় দেয়া হবে না। এই দেশের যারা উন্নয়ন চায় না দেশকে পাকিস্তান বানাতে চায়, তাদেরকে বলব এই বাংলাদেশ ছেড়ে পাকিস্তানে চলে যান।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর